বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের স্ত্রী মেহেজাবিন আক্তার লোটাসের অকাল মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম এমপি।
এছাড়াও ফরিদপুর-৩ সদর আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল, ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদসহ বিশিষ্টজনেরা মেহেজাবিন আক্তারের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একইভাবে শোক জানিয়েছেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।
উল্লেখ্য, মেহেজাবিন আক্তার লোটাস বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্বামী, দুই পুত্র এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বাদ জুম্মা শহরের চকবাজার জামে মসজিদে মরহুমার নামাযের জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে দল-মত নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়। পরে শহরের আলিপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
