বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনাল দেখবেন জামাল ভূঁইয়া

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১১:১৫ এএম

ফুটবল উন্মাদনা ও জামাল ভূঁইয়াকে সম্মান জানাতে অপো’র বিশেষ ক্যাম্পেইনবাংলাদেশে ফুটবলপ্রেম ও উন্মাদনাকে উদযাপন করতে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে বিশেষ অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো।

এই যৌথ উদ্যোগের আওতায় অপো দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ভিত্তিক একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। ‘কোন বিশ্ববিদ্যালয় পাবে জামাল ভূঁইয়ার সাথে সেমিফাইনাল দেখার সুযোগ?’ শীর্ষক এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে একটি শীর্ষ বিশ্ববিদ্যালয় নির্বাচিত হবে। আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি বিজয়ী ক্যাম্পাসের শিক্ষার্থীরা অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে বড় পর্দায় সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।

অপো বাংলাদেশের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং এবং ফুটবলার জামাল ভূঁইয়া এই অংশীদারিত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁরা জানান, এই ক্যাম্পেইনের লক্ষ্য তরুণ ফুটবলপ্রেমীদের বিশ্বকাপের আরও কাছাকাছি নিয়ে যাওয়া এবং দেশীয় ফুটবল আইকনের সাথে স্মরণীয় মুহূর্ত তৈরি করা।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর