ইনফোবে-এর প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও তার এজেন্ট জর্জ মেসি গত রাতে রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তথ্যনুযায়ী, স্থানীয় সময় রাত আনুমানিক ১০টার দিকে জর্জ মেসি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি এক দীর্ঘস্থায়ী অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। ওই অসুস্থতার কারণেই রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
