পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি মন্তব্য করেছেন যে, নদীভাঙন, ভূমিক্ষয় এবং মৃত্তিকার ক্ষয় রোধে বিন্না ঘাস একটি কার্যকর, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী প্রাকৃতিক সমাধান হিসেবে বিবেচিত হতে পারে। তিনি উল্লেখ করেন যে, নদীর তীর, বাঁধের ঢাল, হাওরাঞ্চলসহ ক্ষয়প্রবণ অঞ্চলসমূহে সুপরিকল্পিতভাবে বিন্না ঘাস রোপণের মাধ্যমে মৃত্তিকার স্থায়িত্ব বৃদ্ধি করা সম্ভবপর। রবিবার (১৬ আগস্ট) রাজধানীর পান্থপথে অবস্থিত পানি ভবনে ‘বিন্না ঘাস পলিসি ফর বাংলাদেশ’ শীর্ষক এক কর্মসূচিতে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
নদীভাঙন ও ভূমিক্ষয় রোধে বিন্না ঘাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম
