বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ‘বেস্ট অব বেস্ট’ জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতার ফলাফলে ৯টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক অর্জনের মাধ্যমে ময়মনসিংহ জেলা শীর্ষস্থান অধিকার করে। ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক অর্জনের মাধ্যমে বরিশাল প্রথম রানার্সআপ হয়েছে। ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদকসহ নারায়ণগঞ্জ জেলা দ্বিতীয় রানার্সআপ হয়েছে।
বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ
