বিশ্বকাপের পর মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল। দুই মাস পর আবার মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এরই ধারাবাহিকতায় উয়েফা নেশনস লিগের ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। বিশ্বজয়ী সেই ২৬ জনের দল থেকে বাদ পড়েছেন চারজন। দলের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া রিয়াল ডিফেন্ডার ডিন হুইসেন।
এক সপ্তাহ পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে লা রোহারা। ওয়েম্বলির পর ২৯ সেপ্টেম্বর ঘরের মাঠে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। তারপর ৩ অক্টোবর ওভিয়েদোতে চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে। এই সিরিজ শেষ হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি ম্যাচ দিয়ে।
দে লা ফুয়েন্তে তার বিশ্বকাপ জয়ী দলের মূল স্কোয়াড রেখে দিয়েছেন। একই সঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছেন, জাতীয় দলের দরজা সবার জন্য খোলা।
রেসিংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পেয়ে ছিটকে গেছেন বার্সেলোনা গোলকিপার হোয়ান গার্সিয়া। এই সুযোগে ইন্টার মিলান গোলকিপার হোসেপ মার্টিনেজকে ডেকেছেন দে লা ফুয়েন্তে। ২০২১ সালের জুনে শেষবার স্পেনের জার্সি পরেছিলেন এই গোলকিপার।
গত ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক অবসর নেওয়ায় মার্কোস লরেন্তের জায়গায় একজন রাইটব্যাককে বদলাতেই হতো। এই দায়িত্ব দেওয়া হয়েছে এরিক গার্সিয়াকে। তিনি তার ক্লাবের হয়ে চলতি মৌসুমে প্রতি মিনিট এই পজিশনে খেলেছেন। রিয়অল মাদ্রিদ ডিফেন্ডার ডিন হুইসেন বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর ফিরেছেন।
এলচের বিপক্ষে হাঁটুতে নতুন করে চোট পাওয়ায় বাদ পড়েছেন বার্সেলোনা ডিফেন্ডার গাভি। কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম বিশ্বকাপ ম্যাচে শুরুতে ছিলেন তিনি। কিন্তু ইনজুরির কারণে জায়গা হারান। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টাইন খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি করে এক ম্যাচ নিষিদ্ধ হলে তার শাস্তির বিরুদ্ধে করা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল খারিজ করে দিয়েছে ফিফার আপিল কমিটি।
দে লা ফুয়েন্তের পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়েছেন ফারমিন লোপেজ। গত মৌষুমের শেষ ম্যাচে বার্সেলোনা তারকা পায়ের চোট পেলে বিশ্বকাপে খেলার সুযোগ হারান।
বোরহা ইগলেসিয়াসের বাদ পড়া চমক। এস্পানিওল স্ট্রাইকার রবার্তো ফার্নান্দেজ তার জায়গায় এসেছেন। কামেলো, এসপি ও গঞ্জালোকে পেছনে ফেলে জাতীয় দলের স্কোয়াডে তিনি।
স্পেনের স্কোয়াড
গোলকিপার: উনাই সিমন, ডেভিড রায়া, জোসেপ মার্টিনেজ। ডিফেন্ডার: পেদ্রো পোরো, এরিক গার্সিয়া, পাউ কুউবারসি, লাপোর্তে, ভিভিয়ান, ডিন হুইসেন, কুকুরেলা, গ্রিমাল্ডো। মিডফিল্ডার: রদ্রি, জুবিমেন্ডি, পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, দানি ওলমো, বেনা, ফারমিন লোপেজ। ফরোয়ার্ড: নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ওয়ারজাবাল, ফেরান তোরেস, রবার্তো ফার্নান্দেজ, লামিন ইয়ামাল, ভিক্টর মুনোজ।
