ফ্রেন্ডস ফোরাম ’৯৮-এর ৪র্থ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক বন্ধু সংগঠন ‘ফ্রেন্ডস ফোরাম ’৯৮’।

সংগঠনটি ২০১৭ সালের ৪ আগস্ট ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মেধাবৃত্তি প্রদান, চিকিৎসায় মানবিক সহায়তা, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, বাৎসরিক বনভোজন এবং বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের মতো নানা সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নবাগত কমিটিতে রয়েছেন- সভাপতি ইঞ্জি. মোঃ আরিফ হোসেন খান ও সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

আজ ​ফ্রেন্ডস ফোরাম ’৯৮-এর ৪র্থ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। সংগঠন কর্তৃক গঠিত নির্বাচন কমিশন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার সুমন খান এবং সচিব রফি আহমেদ রুবেলের যৌথ স্বাক্ষরে উক্ত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

​সংগঠনের গঠনতন্ত্র ও নির্বাচনী তফসিল মোতাবেক ২১টি পদের অনুকূলে প্রার্থিতা আহ্বান করা হয়েছিল। নির্ধারিত সময় (১৫ সেপ্টেম্বর ২০২৬)-এর মধ্যে মোট ২০টি পদে একক মনোনয়নপত্র জমা পড়ে। নির্বাচন কমিশন কর্তৃক যাচাই-বাছাই শেষে সবকটি মনোনয়নপত্রই বৈধ বলে গণ্য হয়। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন কমিশন উক্ত ২০টি পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করে।

বাকি ১টি পদ (তথ্যপ্রযুক্তি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক) সম্পর্কে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ পরবর্তীতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করবে।

​নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন, সভাপতি ইঞ্জি. মোঃ আরিফ হোসেন খান (শরীফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজ), সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফ উল্লাহ (নাওভাংগা জয়পুর উচ্চ বিদ্যালয়), সহ-সভাপতি, মোঃ শরীফ আহম্মেদ লিটন (লুধুয়া হাইস্কুল অ্যান্ড কলেজ), সাধারণ সম্পাদক,গাজী জসিম উদ্দিন (এখলাসপুর উচ্চ বিদ্যালয়), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ উসমান গনি প্রধান (মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়), যুগ্ম সাধারণ সম্পাদক, মহসিন মল্লিক(বাগানবাড়ি আইডিয়াল একাডেমি), সাংগঠনিক সম্পাদক, হুমায়ুন কবির (কালিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ), অর্থ সম্পাদক, মোঃ এরফান উদ্দিন (শরীফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজ), দপ্তর সম্পাদক, মোঃ ইয়াসিন মিয়া ইমন (চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ সোহেল রানা (ইমামপুর পল্লিমঙ্গল উচ্চ বিদ্যালয়), শিক্ষা-সমাজকল্যাণ ও ধর্ম সম্পাদক, হুমায়ুন কবির চানমিয়া (লুধুয়া হাইস্কুল অ্যান্ড কলেজ), মহিলা বিষয়ক সম্পাদক, ফারজানা সরকার (এখলাসপুর উচ্চ বিদ্যালয়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ রাসেল রাড়ী (দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়),
আইন-আন্তর্জাতিক ও পরিবেশ সম্পাদক মোঃ আশরাফুল আজম উজ্জ্বল (গাজীপুর কেএল উচ্চ বিদ্যালয়), স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক, ডা. আল-জাকারিয়া জাকির (ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়), তথ্যপ্রযুক্তি ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক (পরবর্তীতে নির্ধারণ করা হবে), নির্বাহী সদস্য, আকলিমা আক্তার লাকী (মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়), নির্বাহী সদস্য, মোঃ জাকির হোসেন রিপন (পাঁচানী উচ্চ বিদ্যালয়), নির্বাহী সদস্য, মোঃ মুক্তার হোসাইন (বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়), নির্বাহী সদস্য, মোঃ সাইফুল ইসলাম (মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়), ও নির্বাহী সদস্য, মোঃ জহির উদ্দিন (ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়) কমিটিতে স্থান পেয়েছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন