প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হবিগঞ্জের চুনারুঘাটে চা শ্রমিকদের মধ্যে ১৬০০ রেইনকোট বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগান মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।
চা বাগানে কর্মরত ১৬০০ নারী-পুরুষ শ্রমিকের মধ্যে এই রেইনকোট বিতরণ করা হয়। বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভিজে কাজ করার কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে এমপি এস এম ফয়সল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক ও মেহনতি মানুষের কথা ভাবেন। চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের দুঃখ-কষ্ট লাঘবের জন্যই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই রেইনকোট উপহার।
তিনি আরও বলেন, বিএনপি সরকার সবসময় শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
এ সময় উপজেলা প্রশাসন, স্থানীয় বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন সামসু, সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা এবং চা বাগানের পঞ্চায়েত নেতারা উপস্থিত ছিলেন।
রেইনকোট পেয়ে উচ্ছ্বসিত চা শ্রমিকরা ধানমন্ত্রী তারেক রহমান ও এমপি এস এম ফয়সলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
