জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌবাহিনীর সদস্যের মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ এএম

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা (ইএ-৩) কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত বরণ করেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। 

বাংলাদেশ নৌবাহিনী ট্রোম্যান খীসার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বাহিনীর পক্ষে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। তাঁর আত্মত্যাগ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবময় অবদানের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন