এশিয়ান গেমসে জাপানকে ৪৮ রানে হারাল আফগানিস্তান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে জাপানকে ৪৮ রানে হারিয়ে শুভসূচনা করেছে আফগানিস্তান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গ্রুপ ‘এ’-এর ম্যাচে আফগানদের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় স্বাগতিক জাপান।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ আকরাম। এছাড়া অধিনায়ক দারউইস রসুলি ২৯ ও করিম জানাত ২১ রান করেন। জাপানের হয়ে শোমা সুগায়া-স্ল্যাটার ও ইব্রাহিম তাকাহাশি দুটি করে উইকেট শিকার করেন।

ছোট পুঁজি নিয়ে বল করতে নেমে দুর্দান্ত বোলিং করেন আফগান বোলাররা। টি-টোয়েন্টি অভিষেকে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন লেগস্পিনার আরব গুল। এছাড়া বাঁ-হাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খারোটে ১৯ রানে নেন ৩ উইকেট এবং আবদুল্লাহ আহমেদজাই শিকার করেন ২ উইকেট। জাপানের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন সাকুরানো-থমাস।

এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল আফগানিস্তান। গ্রুপ পর্বে উভয় দলেরই পরবর্তী ম্যাচ নেপালের বিপক্ষে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন