গোয়া সিটিতে অনুষ্ঠিত হবে ২০২৭ আইপিএলের নিলাম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ এএম

আসন্ন আইপিএল ২০২৭-এর খেলোয়াড় নিলাম ভারতের গোয়া সিটিতে অনুষ্ঠিত হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সংস্থা এএনআইকে সাইকিয়া জানান, গত বছর সৌদি আরব, দুবাই ও আবুধাবির মতো বিদেশি শহরে নিলাম আয়োজন করার পর চলতি বছর ডিসেম্বরে দেশের মাটি গোয়াতেই নিলাম অনুষ্ঠিত হবে।

ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি বর্তমান ২০২৩-২৭ চক্রের সর্বশেষ মিনি-নিলাম।

আসন্ন আইপিএলকে সামনে রেখে ইতোমধ্যে দলগুলোতে শুরু হয়েছে নানা রদবদল। দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন ঋষভ পন্থ, আর দিল্লি থেকে কুলদীপ যাদব যোগ দিয়েছেন লখনউ সুপার জায়ান্টে। এছাড়া চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান এবং মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স ডিরেক্টর হয়েছেন জুবিন ভারুচা। আন্তর্জাতিক ও ভারতীয় ক্রিকেট থেকে অজিঙ্কা রাহানের অবসরের পর নতুন অধিনায়কের খোঁজে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৫ ও ২০২৬ সালের টানা শিরোপা জিতে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে প্রবেশ করবে। টুর্নামেন্টটি আগামী বছরের মার্চের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: ক্রিকইনফো।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন