সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস মারা গেছেন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও নাতি, ভাই, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

সাংবাদিক আব্দুল কুদ্দুস এক মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাসাতে শয্যাসায়ী ছিলেন। 

মরহুমের ভাতিজি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার বাদ জুমা পৌর মালশাপাড়া কবরস্থান মসজিদে নামাজে জানাযা শেষে দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে। 

এর আগে গত ১৭ আগষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে বেশ কিছুদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকেন। কিছুটা সুস্থ্য হলে তাকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়। এক মাস  ৮ দিন বাসায় শয্যাসায়ী থাকার পর শুক্রবার ভোরে মারা যান। 

আব্দুল কুদ্দস দৈনিক সংবাদ পত্রিকার বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। আমৃত্যু তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। 

তার মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন