ফ্রেন্ডস ফোরাম ’৯৮-এর সকল সম্মানিত সদস্যের অবগতির জন্য অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, এখলাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন (জনি) এবং ফ্রেন্ডস ফোরাম ‘৯৮ এর সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন এর মা
সংগঠনের নবনির্বাচিত সাধারণ গাজী জসিম উদ্দিনের মা আজ রাত ৮ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই বিয়োগান্তে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
উক্ত শোকাবহ পরিস্থিতির কারণে আগামীকাল ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য সংগঠনের পূর্বঘোষিত ‘শপথ গ্রহণ অনুষ্ঠান ও কার্যনির্বাহী পরিষদের আলোচনা সভা’ সাময়িকভাবে স্থগিত করা হলো।
পরবর্তীতে পরিচালনা পর্ষদের সর্বসম্মত আলোচনার ভিত্তিতে অনুষ্ঠানের নতুন তারিখ ও সময় সবাইকে অবহিত করা হবে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। মরহুমার আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।
ফ্রেন্ডস ফোরাম ‘৯৮ এর সাধারন সম্পাদক গাজী জসিমের মায়ের জানাজা নামাজ আগামীকাল সকাল ১০ ঘটিকায় হাশিমপুর মাদ্রাসামাঠে অনুষ্ঠিত হবে।
যে সকল বন্ধুদের সুযোগ আছে উক্ত জানাজা নামাজে অংশগ্রহণের অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে,
সভাপতি
ফ্রেন্ডস ফোরাম ’৯৮
মতলব উত্তর, চাঁদপুর।
