মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে স্ত্রী ও পুত্রসহ মালয়েশিয়া থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৩৬ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

গত ২১ সেপ্টেম্বর চিফ হুইপ নূরুল ইসলাম মনি ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন