“এক টুকরো হাসির খোঁজে, মানুষ দেখুক মানবতার পরিচয়”—এই প্রত্যয়কে সামনে রেখে কাজ করে আসা বাস্তবতা মতলব নিঃস্বার্থমূলক স্বেচ্ছাসেবী সংগঠনের আগামী ডিসেম্বর ২০২৬ মেয়াদের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বিন মোফাজ্জল এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন দিবা চৌধুরী।
কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুকুল ইসলাম শ্যামল।
এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক রাহুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সরকার সিফাত, সহ-সাংগঠনিক সম্পাদক তাশফিকুল আলম, অর্থ সম্পাদক শাকিল হাসান এবং প্রচার সম্পাদক রাকসান আহমেদ সাঈদ দায়িত্ব পেয়েছেন।
সংগঠনটি মতলব উত্তর, চাঁদপুর এলাকায় মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। নতুন কার্যকরী পরিষদও সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে মানুষের মুখে হাসি ফোটানোই হোক ‘বাস্তবতা মতলব’ সংগঠনের পথচলার মূল অঙ্গীকার।
