বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেট ইভেন্টের পাকিস্তান ও হংকংয়ের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্ক মাঠে সারাদিন বৃষ্টির কারণে ম্যাচের টসও করা সম্ভব হয়নি।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে হংকংকে পেছনে ফেলে সরাসরি সেমিফাইনালে পৌঁছেছে পাকিস্তান। সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার তারা বাংলাদেশ অথবা মালয়েশিয়ার মুখোমুখি হবে।
এর আগে উচ্চ র্যাঙ্কিংয়ের সুবিধা নিয়ে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল পাকিস্তান।
অন্যদিকে ‘বি’ গ্রুপে মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়ে এবং ওমানের কাছে ৪১ রানে হেরে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছিল হংকং। টি-টোয়েন্টি সংস্করণে দল দুটির এটি তৃতীয় দেখা হওয়ার কথা ছিল। এর আগে ২০২২ এশিয়া কাপ ও ২০২৩ এশিয়ান গেমসে হংকংকে হারিয়েছিল পাকিস্তান।
