মতলব উত্তর উপজেলা সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু। স্থানীয় রাজনীতি ও সামাজিক মহল, জনসম্মুখে, কর্মীবান্ধব এবং তরুণ সমাজের প্রতিনিধিদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে বলে মনে করছেন এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে তিনি যুবদলের বিভিন্ন পর্যায়ে দাষিত্ব পালন করে আসছেন। এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকার রয়েছে।
স্থানীয় তরুণ ও প্রবীণদের মতে, রাশেদ হাসান টিপু একজন পরিচ্ছন্ন, সং ও জনবান্ধব নেতা। ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করতে পাররেন বলে তাদের বিশ্বাস।
রাশেদ হাসান টিপু মুঠোফোনে বলেন, “আমি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। জনগণের দোয়া ও সমর্থন পেলে সুলতানাবাদ ইউনিয়নকে একটি আদর্শ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি মধ্যে টরকী গ্রামের কৃতি সন্তান ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতি তে জড়িত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক, নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রদল সাবেক সভাপতি, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মতলব উত্তর উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক, মতলব উত্তর উপজেলা যুবদল সাবেক সহ-সভাপতি, মতলব উত্তর উপজেলা যুবদল সাবেক সভাপতি, মতলব উত্তর উপজেলা যুবদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মতলব উত্তর উপজেলা বিএনপি দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ, সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি স্থানীয় রাজনীতিতে একজন সুপরিচিত ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
