টুর্নামেন্ট থেকে বিদায় আগেই নিশ্চিত হয়েছে। এবার শেষ ম্যাচে বড় মঞ্চে নিজেদের সামর্থ্য দেখানোর পালা বাংলাদেশের। আজ বৃহস্পতিবার ফিফা আসিয়ান কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। জাকার্তার গেলারো বুং কার্নো স্টেডিয়ামে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে কঠিন পরীক্ষায় নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
তার আগে একাদশ ঘোষণা করেছে বাফুফে। সিঙ্গাপুর ম্যাচের দল থেকে একাদশে একটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। শেখ মোরছালিনের জায়গায় ফরোয়ার্ডে জায়গা পেয়েছেন শাহরিয়ার ইমন।
বাংলাদেশ স্কোয়াড :
মেহেদী হাসান (গোলকিপার), সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও শাহরিয়ার ইমন।
