সাতে থেকে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের লক্ষ্য ছিল ষষ্ঠ স্থান। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। চীনের কাছে হেরে বাংলাদেশ সপ্তম স্থানের জন্য খেলেছে। 

আজ জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোমান সরকার। দ্বিতীয়ার্ধে ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে স্কোর হয় ২-০। ৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলামের গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।

থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম স্থানে থেকে এশিয়ান গেমসে বাংলাদেশের হকি অভিযান শেষ হলো। আগামী এশিয়ান গেমস খেলতে হলে বাংলাদেশকে বাছাই পর্ব পার করতে হবে। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন