বিদায়ী ম্যাচের আগে ল্যাপটপে কার খেলায় মনোযোগী মেসি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬, ০৫:১৩ এএম

আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে শেষ ম্যাচ খেলতে রোজারিওতে পৌঁছে গেছেন লিওনেল মেসি। আগামী মঙ্গলবার বেনিনের বিপক্ষে তার বিদায়ী ম্যাচ। মনুমেন্তালে ঘরের দর্শকদের সামনে শেষবার মাঠে নামার অপেক্ষায় থাকা এই ফরোয়ার্ড ল্যাপটপের স্ক্রিনে অপলক দৃষ্টি দিয়ে রেখেছেন, চোখেমুখে আনন্দের ঝিলিক। বাঁ হাতে পানীয় ধরে আছেন।

মেসির এমন একটি ছবি প্রকাশ পেতেই এনিয়ে আলোচনা শুরু হয়েছে। স্ক্রিনে ফুটবল মাঠের একটি দৃশ্য দেখা গেছে। সেখানে স্কোর লেখা ৪-১। অনেকের প্রশ্ন, কার ম্যাচ এত মনোযোগ দিয়ে দেখছেন মেসি? সিডি এলদেনসের ম্যাচ দেখছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। সদ্যই ক্লাবটি নতুন মালিক হয়েছেন তিনি। তারপরই দলের বড় জয় দেখলেন এলএমটেন।

সম্প্রতি লা লিগা থেকে অবনমিত হওয়া রিয়াল ওভেইদোর সঙ্গে ম্যাচ খেলতে নেমেছিল মেসির নতুন কেনা দলটি।মেসির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে এলদেনসে। ক্যাপশনে লেখা, ‘সবার মাধ্যমে অর্জিত একটি গুরুত্বপূর্ণ জয়।’

সম্প্রতি ক্লাবটির শতভাগ অধিগ্রহণ করা ১০ নম্বর জার্সিধারী হাততালির ইমোজি দিয়ে লিখেছেন, ‘এগিয়ে যাও দেপোর্তিভো।’

এর আগে মেসি স্পেনের পঞ্চম স্তরের ক্লাব এস্পোর্তিভো কর্নেয়ার মালিকানা অর্জন করেন। এবার ১৯২১ সালে প্রতিষ্ঠিত ক্লাব কিনে নিলেন মেসি।  

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন