তরুণদের সিলেটের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে: সিসিক প্রশাসক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ এএম

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট মুক্ত দিবস উদযাপন একটি স্মরণীয় উদ্যোগ। তরুণদের সিলেটের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য, স্মৃতিচারণ ও লেখনীর মাধ্যমে সিলেটের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ করতে হবে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মুক্ত দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন তিনি।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেন, ১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক অহংকারের দিন। মুক্তিযুদ্ধে সিলেটে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বিগত দিনে এ ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমরা সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই। জেলা পরিষদ যে উদ্যোগ গ্রহণ তা প্রশংসার দাবি রাখে।

সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম সভাপতিত্বে বলেন, আগামী ১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস ব্যাপকভাবে উদযাপনে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে যে পরামর্শ ও প্রস্তাব এসেছে, সেগুলো বাস্তবায়নে পরবর্তী সময়ে একটি উদযাপন কমিটি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উপকমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করতে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান করা যেতে পারে। একই সঙ্গে সিলেটে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী ও রণাঙ্গনের যোদ্ধাদের স্মৃতিচারণ ও লেখা সংরক্ষণ করে স্মারকগ্রন্থে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে দ্রুত কাজ শুরু করা হবে এবং অনুষ্ঠানকে সামনে রেখে ডিসেম্বরের আগে আরও কয়েকটি পরামর্শ সভা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, ড্যাব সিলেটের সভাপতি প্রফেসর ডা. মো. নাজমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা, এসএমপি সহকারী পুলিশ কমিশনার মো. আবু সাঈদ, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দিন সোহাগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রুবাইয়াৎ, আনসার ভিডিপি সিলেট জেলা কমান্ডেন্ট শাহ নেওয়াজ হোসেন, ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন, সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. এহসানুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুছ বুলবুল।

সিলেট নজরুল পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম বাবু, কথাকলি, সিলেটর সভাপতি নীলঞ্জন দাস টুকু, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, আমিনুল ইসলাম লিটন, ডা. মো. জহিরুল ইসলাম অচিরপুরী, অ্যাডভোকেট সমর বিজয়সী শেখর, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক, ইকবাল হোসাইন, আঞ্চলিক তথ্য অফিস সিলেটের তথ্য সহকারী মাহমুদুল ইসলাম ও ডলি রানী সূত্রধর, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং কো-অর্ডিনেটর মেঘনাথ চক্রবর্তী, শিল্পকলা একাডেমির প্রতিনিধি প্রতীক এন্দ, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট বেদান্দ ভট্টাচার্য, মো. রফিকুল হক। 

সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী মখলিছু রহমান, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, সিলেট জেলা বারের সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের, দৈনিক আগামীর আবাসিক সম্পাদক আহমেদ নুর, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর ডিভিশনাল করেসপন্ডেন্ট ইকবাল সিদ্দিকী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী। 

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসার হোসেন খান, জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি তাহমিন শারমিন তামান্না, সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, মহানগর মহিলাদলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন