রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোল, ইতিহাস গড়লেন দিওমান্দে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১০:২৭ এএম

লা লিগার অষ্টম রাউন্ডে দশজনের রিয়াল মাদ্রিদকে ঘাম ঝরানো ১-০ গোলের জয় উপহার দিয়েছেন আইভরি কোস্টের তরুণ তারকা ইয়ান দিওমান্দে। ৬২তম মিনিটে করা প্রথম গোলটি তাকে ক্লাবটির সমৃদ্ধ ইতিহাসের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

ক্লাবটির ইতিহাসে ১১তম বিদেশি খেলোয়াড় হিসেবে বিশ বছর বয়স পূর্ণ হওয়ার আগে লা লিগায় গোল করার গৌরব অর্জন করলেন দিওমান্দে।

এক্স (সাবেক টুইটার)-এ ফুটবল পরিসংখ্যানবিদ ‘মিস্টার চিপ’-এর তথ্য অনুযায়ী, আগামী নভেম্বরে বিশ বছরে পা রাখতে যাওয়া দিওমান্দে যে অভিজাত তালিকায় নাম লেখালেন।

এই তালিকায় রয়েছে আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়াইন, ফ্রান্সের রাফায়েল ভারানে, মরক্কোর আশরাফ হাকিমি, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো, ফ্রান্সের এদুয়ার্দো কামাভিঙ্গা, উরুগুয়ের আলভারো রদ্রিগেজ, তুরস্কের আরদা গুলার, ব্রাজিলের এনদ্রিক এবং আর্জেন্টিনার ফ্রাঙ্কো মাস্তানতুনো।

গত গ্রীষ্মকালীন দলবদলে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে প্রায় ১৪ কোটি ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এই তরুণ তারকা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন