নাটোরে দুর্ঘটনায় শরীয়তপুরের ৫ জনের মৃত্যুতে হুইপ অপুর শোক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৬ এএম

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার পাঁচজনের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর।

মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। এদের মধ্যে জুয়েল মাদবর, সালাল মোল্লা, সোহাগ শিকদার, সামাদ ফকির ও শাহিন হলে জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার বাসিন্দা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন