এইচএসসিতে উত্তীর্ণ পরিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাদাত হোসেন ভুইঁয়া

নিউজ ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪০ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাদাত হোসেন ভুইঁয়া।

একই সঙ্গে পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে না পারা এবং অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে ভবিষ্যতের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার (৩১ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় শাহাদাত হোসেন ভুইঁয়া বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিলো। যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, তাদের এ সাফল্য আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উচ্চশিক্ষায় সাফল্য অর্জন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, মতলব উত্তর উপজেলায় এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনেক শিক্ষার্থী ও অভিভাবকের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এতে হতাশ হওয়ার কারণ থাকলেও মনে রাখতে হবে, একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন শিক্ষার্থীর জীবনের চূড়ান্ত সাফল্য কিংবা ব্যর্থতার মাপকাঠি নয়। যারা অকৃতকার্য হয়েছে অথবা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। বরং নিজেদের ভুল ও দুর্বলতা চিহ্নিত করে আরও মনোযোগ, পরিশ্রম ও আত্মবিশ্বাসের সঙ্গে নতুন করে প্রস্তুতি নিতে হবে।

পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে না পারা শিক্ষার্থীদের মানসিকভাবে সাহস জোগাতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। খারাপ ফলাফলের জন্য তাদের তিরস্কার না করে পাশে দাঁড়াতে হবে, উৎসাহ দিতে হবে এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে।

আরো বলেন, মতলব-সহ দেশের সব এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীকে নিজের স্বপ্ন পূরণে দৃঢ় প্রত্যয়, সততা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর