মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সাতবাড়িয়া বন্ধুমহল ক্লাব কর্তৃক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ফ্রিজ টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ৪র্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নন্দলালপুর ঈদগাহ মাঠে আয়োজিত খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সজীব পাটোয়ারী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম হাতিয়ার। বিশেষ করে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
সজীব পাটোয়ারী আরো বলেন, আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণের হাতে মাদক নয়, থাকুক বই ও খেলার সামগ্রী। মাঠে খেলাধুলার চর্চা বাড়লে তরুণ প্রজন্ম সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে।
আমাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে। জয়-পরাজয় বড় কথা নয়, খেলোয়াড়সুলভ মনোভাব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতিই আসল অর্জন। তাই আসুন, সবাই মিলে মাদকমুক্ত, শিক্ষিত ও ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তুলি।
পর্তুগাল প্রবাসী ও সমাজসেবক রবীন্দ্র চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ আবু কালাম পাটোয়ারী, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকিব বেপারী, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী হাজী ইলিয়াছ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মনির পাটোয়ারী, দুবাই প্রবাসী মোঃ জয়নাল মিয়াজী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন বেপারী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ
সম্পাদক মোঃ বাছেদ প্রধান।
খেলায় দি কার্টার একাডেমি একাদশ বনাম বালুচর ফুটবল একাদশ।
