চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১৪ নং সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মামুন।
দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদল ও বিভিন্ন পর্যায়ে দাষিত্ব পালন করে আসছেন। এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকার রয়েছে।
স্থানীয় তরুণ ও প্রবীণদের মতে, জাহাঙ্গীর আলম মামুন একজন পরিচ্ছন্ন, সং ও জনবান্ধব নেতা। ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করতে পাররেন বলে তাদের বিশ্বাস।
জাহাঙ্গীর আলম মামুন মুঠোফোনে বলেন, “আমি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। জনগণের দোয়া ও সমর্থন পেলে সুলতানাবাদ ইউনিয়নকে একটি আদর্শ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি উত্তর টরকী গ্রামের কৃতি সন্তান ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতি তে জড়িত ছিলেন।
- সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক- কবি জসিমউদদীন হল ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক- ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- বর্তমান সদস্য – মতলব উত্তর উপজেলা বি এন পি।
তিনি আরো বলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য মাননীয় আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন এম পি মহোদয় এর উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের অংশীদার হয়ে সাধারণ জনগণের পাশে থাকতে চাই।
