জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বর্ণাঢ্য ‌র‍্যালি

নিউজ ডেস্ক
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আজ রবিবার (৮ নভেম্বর) বিকেলে ছেংগারচর সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি ছেংগারচর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছেংগারচর সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও তোফায়েল পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী এবং চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু,‌পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা হচ্ছে জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তাঁরা আরও বলেন, জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করাই হোক এ দিবসের অঙ্গীকার। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্য অপরিহার্য। দেশ ও জাতির স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ারুল আবেদীন খোকন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, পৌর যুবদলের সদস্য সচিব আরশাফুল আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান ও সদস্য সচিব ফরহাদ হোসেনসহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন