তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ফারহানের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৪:১০ এএম

অবিশ্বাস্য! রীতিমতো অবিশ্বাস্য এক গোল করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আলাদাভাবেই নজর কাড়লেন ফারহান আলী। তিনজনকে কাটিয়ে অসাধারণ এক গোল করেছেন তিনি। বক্সের সামান্য বাইরে বল পেয়েছিলেন ফারহান। বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান তিনি। ফিনিশিং টাচটাও এসেছে তার পা থেকেই। শ্রীলঙ্কার ফুটবলররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন ফারহানের দিকে। সামনে দাঁড়ানো হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস।

ম্যাচের ৫৩তম মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্য ফুটবলাররা। সেটি বোধ হয় তিনি প্রাপ্যই! এই গোলের সৌজন্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। 

এর আগে ম্যাচের প্রথমার্ধে দুই গোল করেন শোমিত সোম এবং অধিনায়ক হামজা চৌধুরী। আর তাতেই ১২৩২ দিন পর আন্তর্জাতিক ফুটবলে ২ গোলের লিডের স্বস্তি নিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে, ২০২৩ সালের জুনে ভুটানের বিপক্ষে ৩-১ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছিল বাংলোদেশ। মাঝে কেটে গেছে ৩০ ম্যাচ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন