যুব এশিয়া কাপের সেমিফাইনালে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানে গুটিয়ে গেছে খুদে টাইগাররা। এর ফলে ১৩৯ রান করলেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে পাকিস্তান।
ওমানের আল আমেরাতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ৪ রানেই বিদায় নেন ওপেনার এসকে জারিফ সিয়াম। ওয়ান ডাউনে নামা কাওসার আহমেদও সুবিধা করতে পারেননি।
এরপর চাপের মুখে হাল ধরেন ওপেনার আব্দুল্লাহ আল মুহি। অধিনায়ক ফরিদ হাসান ২৬ বলে ১৭ রান করে বিদায় নিলেও মুহি তুলে নেন অর্ধশতক। ৪৫ বলে ৫০ রানের ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।
এ ছাড়া আল রাফি ২২ বলে ২০ ও রাকিবুল হোসেন ৩৯ বলে ২৬ রান করেন। কেউ ইনিংস বড় করতে না পারায় ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই থেমে যায় যুবারা। পাকিস্তানের পক্ষে রিজওয়ানুল্লাহ একাই শিকার করেন পাঁচটি উইকেট। জোড়া উইকেট পান মোহাম্মদ সায়েম।
অন্য সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। যেখানে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৭ রানের বড় টার্গেট ছুড়ে দিয়েছে আফগানিস্তানের যুবারা।
যুব এশিয়া কাপের সেমিফাইনালে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানে গুটিয়ে গেছে ক্ষুদে টাইগাররা। এর ফলে ১৩৯ রান করলেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে পাকিস্তান।
ওমানের আল আমেরাতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ৪ রানেই বিদায় নেন ওপেনার এসকে জারিফ সিয়াম। ওয়ান ডাউনে নামা কাওসার আহমেদও সুবিধা করতে পারেননি।
এরপর চাপের মুখে হাল ধরেন ওপেনার আব্দুল্লাহ আল মুহি। অধিনায়ক ফরিদ হাসান ২৬ বলে ১৭ রান করে বিদায় নিলেও মুহি তুলে নেন অর্ধশতক। ৪৫ বলে ৫০ রানের ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।
এছাড়া আল রাফি ২২ বলে ২০ ও রাকিবুল হোসেন ৩৯ বলে ২৬ রান করেন। কেউ ইনিংস বড় করতে না পারায় ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই থেমে যায় যুবারা। পাকিস্তানের পক্ষে রিজওয়ানুল্লাহ একাই শিকার করেন পাঁচটি উইকেট। জোড়া উইকেট পান মোহাম্মদ সায়েম।
অন্য সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। যেখানে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৭ রানের বড় টার্গেট ছুড়ে দিয়েছে আফগানিস্তানের যুবারা।
