নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাদের নিয়ে জাতীয় কর্মশালার আয়োজন করেছে বিএনপি। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে ‘নির্বাচনি ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক এ কর্মশালা শুরু হয়।
কর্মশালায় উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
ছাত্রদল নেতাদের মধ্যে কর্মশালায় অংশ নিয়েছেন- ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি মো. শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি মো. সোহাগ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মজুমদারসহ অনেকে।
এছাড়া কর্মশালায় ছাত্রদলের বিভিন্ন মহানগর শাখা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরাও অংশ নিয়েছেন।
