ভুটানকে উড়িয়ে জয়ে ফিরল বাংলাদেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৪ AM

হামজা-জামালরা সাফের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরেছেন। এই পরাজয়ের দিনে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ অ-১৭ দল ভুটানের বিপক্ষে জিতেছে।

ঢাকায় সাফ সেমিফাইনালের যখন প্রথমার্ধ শেষ। তখন বাংলাদেশ ও ভুটানের মধ্যকার এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ের ম্যাচ শুরু হয়। ৬ মিনিটে হেদায়েত উল্লাহ বাংলাদেশকে লিড এনে দেন। নয় মিনিট পর সেই ব্যবধান দ্বিগুণ করেন মহিন আহমেদ।

প্রথমার্ধে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বায়েজিদ বোস্তামী। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরেকটি গোল পায়। ৬৭ মিনিটে বদলি ফুটবলার ইয়াসিন আরাফাতের গোলে বাংলাদেশ ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরেছিল। শনিবার ভুটানকে হারিয়ে জয়ে ফিরেছে। বাছাই পর্ব থেকে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দলই শুধু চূড়ান্ত পর্বে খেলবে। সিরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারায় বাংলাদেশের গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা কমই।