যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার চাকরির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। আগের চুক্তির ধারাবাহিকতায় ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত তাকে একই পদে পুনরায় চুক্তিতে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ওই পদে পুনরায় নিয়োগ পেয়েছেন তিনি। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
২০২৪ সালের ১৯ নভেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পান সাংবাদিক গোলাম মোর্তোজা। তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অনলাইনের বাংলা বিভাগের সম্পাদক ছিলেন।
