জানুয়ারির মাঝামাঝিতে তুরস্কে বাংলাদেশের বিপক্ষে এক কিংবা একাধিক প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে কিরগিজস্তান। সম্প্রতি দেশটির ফুটবল ফেডারেশন থেকে এই আমন্ত্রণ পেয়েছে বাংলদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার (২১ নভেম্বর) জাতীয় দল কমিটির সভায় বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই বিষয়টি দেখার জন্য জাতীয় দলের সাবেক ম্যানেজার ও জাতীয় দল কমিটির এক সদস্যকে দায়িত্ব দিয়েছেন।
বাংলাদেশ ফুটবল লিগ আগামী ২৭ নভেম্বর থেকে পুনরায় শুরু হবে। প্রথম লেগ শেষ হবে ১৬ জুন। এরপর মধ্যবর্তী দলবদলের বিরতি। সেই বিরতির সময় জাতীয় দলের ম্যাচ খেলানোর বিষয়টি খানিকটা বিবেচনা করছে ফেডারেশন। যদিও ঐ সময় ফিফা উইন্ডো না থাকায় হামজা-ফারহান-সামিতদের ক্লাব থেকে ছাড়পত্র পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
জাতীয় দল কমিটি বিগত এক সভায় সিনিয়র দলের পাশাপাশি অ-২৩ দলকেও প্রস্তুত রাখার পরিকল্পনা করেছিল। সিনিয়র দল সম্ভব না হলে অ-২৩ দল পাঠানোর ভাবনাও রয়েছে ফেডারেশনের। তুরস্কে জানুয়ারির ঠান্ডা, কিরগিজস্তান কি সুযোগ-সুবিধা প্রদান করবে পাশাপাশি বাংলাদেশের অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করবে ফেডারেশন।
