বিএনপি’র প্রচার ও প্রসারকে আরও গতিশীল করার লক্ষ্যে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম (এনসিএফ) গঠন করা হয়েছে। ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসিফ ওয়াহিদ এবং মহাসচিব কে এম হারুন অর রশিদ।
দলের প্রচার সম্পাদক ও এনসিএফ’র প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা সুলতান সালাউদ্দিন টুকু এই কমিটির অনুমোদন দেন। রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও উপদেষ্টা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সবাইকে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এনসিএফ’র নীতিনির্ধারণী কমিটিতে আছেন মেজর (অব.) গনি উল আযম, রেজওয়ানুল হক শোভন, আবদুস সালাম ফাহিম, ডা. মনজুরুল ইসলাম ধ্রুব, হাসান মাহবুব, ফায়েজ বিন আকরামসহ অনেক সুপরিচিত জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট।
নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেওয়ান আলফাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, ভাইস চেয়ারম্যান নুরনবী পাশা সবুজ, সোনিয়া আক্তার স্মৃতি, জাকারিয়া আলম আপেল, যুগ্ম মহাসচিব মালত আবুল কালাম মুন্না, সাংগঠনিক সম্পাদক মার্চেন্ট মেরিনার মিয়া মো. রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজিব, প্রচার সম্পাদক ফয়েজ বিন আকরাম ও কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার নুরুজ্জামান উজ্জ্বলসহ প্রমুখ।
