মায়া চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৪, ০৩:২৩ পিএম

চাঁদপুর জেলা প্রতিনিধি ::

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম চাঁদপুর-২ আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) প্রেসক্লাবের সভাপতি একেএম গোলাম নবী খোকন ও সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলামের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ বা আয়না। তারা জাতির বিবেক। তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসংগতি দূর হয়। তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে। তিনি সাংবাদিকদের যেকোনো উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য এবং এফবিসিসিআই সহ-সভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, জেলা পরিষদের সদস্য সরকার আলা উদ্দিনসহ মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর