পাবনার ফরিদপুরে বোমা ও দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৬ পিএম

পাবনার ফরিদপুরে বোমা ও দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব।

আটককৃতরা হলো মঙ্গল গ্রামের আবু বক্করের ছেলে শাকিল ও শামীম এবং একই এলাকার হামিদ প্রাং এর ছেলে সাদেক।

শনিবার (২০ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে হাদল ইউনিনের মঙ্গলগ্রাম একটি মাঠে ডাকাতদল ডাকাতের প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদ এর ভিত্তিতে আজ ভোরে র্যাব ১২ পাবনা ক্যাম্পে সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় আন্তজেলা ডাকার দলের তিনজনকে দেশীয় অস্ত্রসহগ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি বোমা উদ্ধার করে।

র‍্যাব ১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এহতেশামুল হক জানান, গআটককৃতদের নামে পাবনা সহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বোমা নিষ্ক্রিয় করতে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম আসছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর