নাটোরের গুরুদাসপুরে পুকুর খননের মাটিবাহী ট্রাক্টরের চাপায় চালকরে মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ মে ২০২৪, ১২:৪২ পিএম

নাটোরের গুরুদাসপুরে পুকুর খননের কাজে ব্যবহৃত মাটিবাহী একটি ট্রাক্টরের চাপায় বাদল প্রামাণিক (৩০) নামের আরেক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মশিন্দা চরপাড়ার টেওশাগারী বিলে ওই দূর্ঘটনা ঘটে। নিহত বাদল হোসেন পার্শ্ববর্তী সিংড়া পৌর শহরের গোডাউন ঘাট মহল্লার গোলবর প্রামাণিকের ছেলে। রাত সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা চরপাড়া মৌজার টেওশাগাড়ি বিলের প্রায় ২০ বিঘা জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন ওই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ ও আবুল কালাম আজাদ। সেখানকার মাটি বহনকরে একটি ইটভাটায় নেওয়া হচ্ছিল।

সোমবার মাটিবাহি একটি ট্রাক্টরের চালক হিসেবে কাজ করছিলেন নিহত বাদল প্রামাণিক। সন্ধ্যার দিকে খননযন্ত্রের মাধ্যমে তার ট্রাক্টরে মাটি বোঝাই করার সময় বিপরিত দিক থেকে আসা মাটিবাহি অপর একটি ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পরেন বাদল। এসময় ট্রাক্টরটি বাদলকে পিষ্ট করে চলে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বাদল।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে কেউকে না পাওয়ায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন