শান্তিপূর্ণ পরিবেশে চলছে ২য় ধাপের উপজেলা নির্বাচন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ মে ২০২৪, ০১:৫৮ পিএম

মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। এ ধাপে জেলার শিবালয়, ঘিওর, দৌলতপুর এই তিন উপজেলায় ১৮৪টি কেন্দ্রের ১২৫২টি ভোট কক্ষে চলছে ভোটগ্রহণ।

মঙ্গলবার ( ২১ মে) সকাল ৮ টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট।

তিন উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ১৮ জন। ভাইস চেয়ারম্যান পদে ১৬জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন। ভোটার সংখ্যা শিবালয়ে ১ লাখ ৫৪ হাজার ২৩১, ঘিওরে ১ লাখ ৩৪ হাজার ৫৫১, দৌলতপুরে ১ লাখ ৫৪ হাজার ১৯১ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো: আমিনুর রহমান বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। ভোটের পরিবেশ ঠিক রাখতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর