রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হারল বাংলাদেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১২:১৫ এএম

নাসাউয়ের কঠিন পিচে, শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষেও তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। তবে এক আম্পায়ার্স কলে তছনছ হয়ে গেছে টাইগারদের ইতিহাস গড়ার স্বপ্ন। এদিন অবশ্য ভাগ্যও কিছুটা খারাপ ছিল শান্তদের।

নিউ ইয়র্কে সোমবার (১০ জুন) বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে প্রোটিয়াদের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। ১১৪ রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৯ রানে থেমেছে টাইগাররা।

৩৪ বলে ৩৭ রান করে হৃদয় আর ২৭ বলে ২০ রান করে আউট হন মাহমুদউল্লাহ। দক্ষিণ আফ্রিকার পক্ষে ২৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কেশভ মহারাজ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন