অবশেষে এক যুগ পর সভাপতির পদ ছাড়লেন পাপন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১২:০১ পিএম

অবশেষে এক যুগ পর বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। পাকিস্তানে বাংলাদেশের ক্রিকেটাররা যখন মাঠে নামার অপেক্ষায়, ঠিক সেই সময় পদ থেকে সরে দাড়ালেন পাপন। বিসিবির জরুরী বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এলো পাপনের পদত্যাগের খবর।

২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। এখন অপেক্ষা নতুন এক সভাপতির জন্য। গুঞ্জন রয়েছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদই হচ্ছেন ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন