আইসিটি’র চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ১১:১৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনালের চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদন জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে এ কথা বলা হয়েছে। বিশিষ্ট আইনজীবী টিপু রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন