আজ কুমিল্লায় আসবেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৪ এএম

বিশেষ প্রতিনিধি ::

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কুমিল্লায় আসছেন আজ। কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। কুমিল্লা জেলা পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, আজ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলÑ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার দুপুর দুইটার পুলিশ লাইনস্ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন