আজ মতলবে আসবে দেশবরেণ্য ইসলামী আলোচক- ড. এনায়েতুল্লাহ আব্বাসী

নিউজ ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য ইসলামী আলোচক ড. এনায়েতুল্লাহ আব্বাসী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে ধর্মীয় আলোচনা ও দোয়ার আয়োজন থাকবে। এতে ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন