তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈশ্বিক শীর্ষ সম্মেলন (কপ-৩১)এর আনুষ্ঠানিক উদ্বোধনের ঠিক আগের দিন এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সফরে তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
