আফতাবনগরে পুলিশের গুলিতে কলেজছাত্র নিহত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৩:০৭ পিএম

পুলিশের গুলিতে রাজধানীর আফতাবনগরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শরীফ হাসান নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থী রাজধানীর ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্র। সে গোপালগঞ্জের জিল্লুর রহমানের ছেলে। সে পরিবারের সঙ্গে আবতাবনগরে একটি ভাড়া বাসায় থাকত।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন