আমিরাতের রাজপরিবারের জন্য রওনা হলো রংপুরের হাড়িভাঙা আম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০১:১৮ পিএম

রূপ রিতি এগ্রো ফার্মদেশে-বিদেশে সমাদৃত রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম এবার উপহার হিসেবে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের কাছে। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস এর বিশেষ উদ্যোগে বাংলাদেশ থেকে এই আম যাচ্ছে। খ্যাতিমান সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের  রংপুরের রুপ রিতি এগ্রো ফার্ম থেকে ‌’কূটনৈতিক উপহার’ হিসেবে এসব আম আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আবুধাবি পাঠানো হয়।
রূপ রিতি এগ্রো ফার্মবাংলাদেশের গ্রীষ্মকালীন প্রসিদ্ধ হাড়িভাঙ্গা আম আরব আমিরাতের উচ্চ পদস্থদের উপহার হিসেবে দেয়ার চমৎকার উদ্যোগটি নেন দেশটিতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।আমচাষী সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব জানান, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র।  প্রসিদ্ধ এই আম উপহার সেখানে পৌছানো বাংলাদেশের জন্য গর্বের। এজন্য আবুধাবির বাংলাদেশ দূতাবাসের কাছে কৃতজ্ঞতা জানান তিনি। বিদেশে পাঠানোর জন্য এবারের মৌসুমে রংপুরের রূপ রিতি এগ্রো ফার্মে সব আম অর্গানিকভাবে ফলানো হয়েছে।
রূপ রিতি এগ্রো ফার্মরংপুরের হাড়িভাঙা আম বাংলাদেশের একটি অনন্য কৃষিপণ্য। আন্তর্জাতিক পর্যায়ে এর পরিচিতি ও বাজার সম্প্রসারণে এমন কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রথমবারের মতো রংপুরের হাড়িভাঙা আম আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের জন্য উপহার হিসেবে পাঠানো হচ্ছে।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর