ইসকনকে ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম

চট্রগ্রামে এডভোকেট সাইফুল ইসলামকে আদালত প্রাঙ্গনে কুপিয়ে হত্যা ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে আজ সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। সেখান থেকে এ দাবি জানান তিনি।

ফারুক হাসান বলেন, ইসকন দীর্ঘদিন ধরে ভারতের অর্থায়নে এ দেশে তাদের উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করছে। ইসকনের সদস্যরা সংঘের ভূমি দখলসহ নানা অপতৎপরতায় লিপ্ত। এবার তারা প্রকাশ্যে একজন আইনজীবীকে হত্যা করেছে। ফলে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে।

এর আগে, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় চিন্ময় অনুসারীদের হামলায় সরকার পক্ষের এক আইনজীবী মারা যান।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর