ইসলামী আন্দোলনের ১৩ উপকমিটি, দায়িত্বে রয়েছেন যারা

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

সাংগঠনিক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করা এবং বিভিন্ন ক্ষেত্রে কাজের পরিধি বাড়াতে ১৩টি উপকমিটি গঠন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। এসব উপকমিটিতে বিভিন্ন পর্যায়ের নেতাদের আহ্বায়ক ও সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আইএবির কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও প্রচার বিভাগীয় প্রধান শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য জানিয়েছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী সংগঠনটির গঠিত উপকমিটিগুলো হলো, দাওয়াহ ও জনশক্তি, নির্বাচন ও জনপ্রতিনিধি, প্রবাসী কল্যাণ, শিল্প ও বাণিজ্য, আইন ও মানবাধিকার, ত্রাণ ও সমাজকল্যাণ, আন্তর্জাতিক, শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ, ওলামা এবং মহিলা ইউনিট বিষয়ক উপকমিটি।

দাওয়াহ ও জনশক্তিবিষয়ক উপকমিটি

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে কে. এম. আতিকুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন মানসুর আহমদ সাকী, ড. শেখ ফজলে এলহী মামুন, ইউসুফ আহমদ মানসুর, মুফতি আবু বকর ও মুফতি মিজানুর রহমান।

নির্বাচন ও জনপ্রতিনিধিবিষয়ক উপকমিটি

আহ্বায়ক শাহ ইফতেখার তারিক। সদস্যরা হলেন, মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালি উল্লাহ (এমপি), মাওলানা শোয়াইব হোসেন, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মাওলানা বদরুজ্জামান, অ্যাডভোকেট ফেরদৌস চৌধুরী ও মো. ইয়াসীন আলী।

প্রবাসী কল্যাণবিষয়ক উপকমিটি

আহ্বায়ক মাওলানা খলিলুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন মো. হাসমত আলী, অধ্যাপক আমজাদ হোসাইন, হাজি এমদাদুল ফেরদৌস, হাজি আনোয়ার খান, মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা নুরুল বশর আজিজী ও অধ্যাপক আব্দুল করীম।

শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটি

আহ্বায়ক হাজি কে. এম. বিল্লাল হোসেন। সদস্যরা হলেন, হাজি জহিরুল ইসলাম সিআইপি, হাজি আতিকুর রহমান নান্নু মন্সী, হাজি আনোয়ার হোসেন, হাজি জাকির হোসেন পাটোয়ারী, হাজি নিজাম উদ্দিন, হাজি মজিবর রহমান শামীম, হারুনুর রশীদ, সাইদুর রহমান জাবেদ, হাজি হারিসুল বারী রনি, মাওলানা ফজলুর রহমান, আখিনুর মিয়া ও নূরে আলম বিশ্বাস।

আইন ও মানবাধিকারবিষয়ক উপকমিটি

আহ্বায়ক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার। সদস্যরা হলেন, অ্যাডভোকেট মুহাম্মাদ আবদুল বাসেত, অ্যাডভোকেট আব্দুল্লাহ নাসের, অ্যাডভোকেট মো. হানিফ, অ্যাডভোকেট বায়েজিদ হোসেন, অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ও অ্যাডভোকেট ইশতিয়াক।

ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটি

আহ্বায়ক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। সদস্য হিসেবে রয়েছেন হাজি আব্দুর রহমান, এম. এম. কামাল উদ্দিন, হাজি আনোয়ার হোসেন (দক্ষিণ), হাজি শেখ জয়নাল আবেদীন, হাজি শাহজাহান মিয়া, রশিদ আহমদ ফেরদৌস, মাওলানা সরোয়ার হোসেন, মাওলানা জিয়াউল হক ও মাওলানা লোকমান হোসেন।

আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি

আহ্বায়ক অধ্যাপক ড. বেলাল নূর আজিজী। সদস্যরা হলেন, অধ্যাপক ইমতিয়াজ আহমদ সজল, সৈয়দ ড. মাবরুক বিল্লাহ, অধ্যাপক মোস্তফা কামাল, মো. রাজন শিকদার, মাজেদুল হক, খায়রুল আহসান মারজান, মাওলানা মোহাম্মদ আলী ও ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম।

শৃঙ্খলাবিষয়ক উপকমিটি

আহ্বায়ক সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। সদস্য হিসেবে রয়েছেন হাজি মো. আমিনুল ইসলাম, মাওলানা মো. নেছার উদ্দিন, অ্যাডভোকেট বরকতউল্লাহ লতিফ ও আল মোহাম্মদ ইকবাল।

শিক্ষাবিষয়ক উপকমিটি

আহ্বায়ক হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সদস্যরা হলেন অধ্যাপক (অব.) নাছির উদ্দিন খান, মাওলানা এ. বি. এম. জাকারিয়া, ড. অধ্যাপক আব্দুল মুমিন, ড. অধ্যাপক আবু ইউসুফ ও খন্দকার মোহাম্মদ তানভীর।

স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক উপকমিটি

আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম। সদস্য হিসেবে রয়েছেন হাজি সেলিম মাহমুদ, ডা. মো. শহিদুল্লাহ, ডা. মোমতাজুল করীম ও ডা. আক্কাস আলী সরকার।

ওলামাবিষয়ক উপকমিটি

আহ্বায়ক মুফতি রেজাউল করীম আবরার। সদস্যরা হলেন মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী ও মুঈনুদ্দীন খান তানভীর।

মহিলা ইউনিট বিষয়ক উপকমিটি

আহ্বায়ক শেখ আবু তাহের। সদস্য হিসেবে রয়েছেন হাফেজ মাও. সিদ্দিকুর রহমান, মাওলানা হাফিজুল হক ফাইয়াজ, মুফতি মাওলানা আব্দুল কুদ্দুস (ঢাকা বিভাগ), মুফতি আনোয়ার ইবরাহিমী (চট্টগ্রাম বিভাগ), মুফতি আরিফ বিল্লাহ (খুলনা বিভাগ), মাওলানা হুসাইন আহমাদ (রাজশাহী বিভাগ), মুফতি ওসমান গনী (বরিশাল বিভাগ), মুফতি শহিদুল ইসলাম পলাসী (সিলেট বিভাগ), মাওলানা সাইফুল ইসলাম (রংপুর বিভাগ), মাওলানা হাদিউল ইসলাম (মোমেনশাহী বিভাগ), মুফতি আব্দুর রহমান গিলমান (কুমিল্লা বিভাগ) ও মুহাম্মাদ নুর ইসলাম (ফরিদপুর বিভাগ)।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন