ইসলামী ছাত্রী মজলিসের নেতৃত্বে নাজিয়া-রাইয়্যান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ PM

বাংলাদেশ ইসলামী ছাত্রী মজলিসের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে নাজিয়া সিদ্দিকাকে সভানেত্রী এবং রাইয়্যান মালিককে সাধারণ সম্পাদিকা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় চলতি সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- রায়তুলমাল সম্পাদিকা তাবাসসুম হোসেন সুরাইয়া, পাঠাগার সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, অফিস সম্পাদিকা জাকিয়া বিনতে আব্দুল্লাহ এবং প্রচার সম্পাদিকা মুমতাহিনা আলম।

নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ও বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের সাধারণ সম্পাদিকা রায়হানা মালিক লোপা।

সভায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় সভানেত্রী নাসরিন বেগম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রী মজলিসের সাবেক সাধারণ সম্পাদিকা রওশন আরা পলি।

এ ছাড়া সভায় বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের সহসভানেত্রী আমেনা খাতুন, সুরাইয়া আক্তার সুমী, উম্মে জাকিয়া ও আয়েশা খাতুন এবং বদরুন নাহারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।