ঈদের জামাত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ মে ২০২৬, ১২:২৫ পিএম

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেছেন। 

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন এই ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। নামাজ শেষ হওয়ার পর তারা পরস্পর শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় দুই শীর্ষ নেতা একে অপরের পরিবারের খোঁজখবর নেন।

এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাহে উপস্থিত সাধারণ মুসল্লিদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর